প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নিয়মিত চুরি মামলায় আলামত উদ্ধারসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব