প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
১নং কল্লাগড়া ইউনিয়নের নেতৃত্বে আসতে চান মোঃ রফিকুল ইসলাম রফিক।
আরিফ হাসান রিপন , সংবাদদাতা ||
নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম রফিক, ইনসাফ আমানতদারী মানবিকতা ও উন্নয়ন এ-ই (চার) মূলনীতিকে সামনে রেখে ইউনিয়নবাসীর কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন, তার অঙ্গীকারের মধ্যে রয়েছে। অসহায় হতদরিদ্র বিধবা এতিম প্রতিবন্ধী ও প্রবীন মানুষের জন্য সামাজিক সহায়তা জোরদার সহকারী ভাতা প্রকৃত অসহায় দের কাছে পৌঁছাতে সহযোগিতা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং কৃষক ও মৎস্যজীবিদের পাশে দাঁড়ানো।এছাড়া রাস্তাঘাট ব্রীজ কালভার্টে ড্রেনেজ নিরাপদ পানি স্যানিটেশন ও যোগাযোগব্যাবস্তার উন্নয়নকে অগ্রঅধিকার দেওয়ার কথা বলেছেন তিনি। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম ভাড়ানোর পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্হানের সুযোগ তৈরিতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন,মোঃ রফিকুল ইসলাম রফিকের মূল দর্শন মসজিদ হবে নৈতিকতা ও মানবসেবার কেন্দ্র, ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত মানবিক ও সমৃদ্ধ, ১নং কুল্লাগড়া ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব