প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রামোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত এ মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।বৃষ্টিতে ভিজে ভিজেই হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, শ্রীকৃষ্ণের নামগান ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে চিরিরবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব