প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ:
মোঃ আমজাদ হোসাইন , সংবাদদাতা ||
গাজীপুরে প্রবীণদের আপন ঠিকানা: মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের অনন্য উদ্যোগবিশেষ প্রতিনিধি:সমাজের অবহেলিত, অসহায় ও আপনজনহীন প্রবীণ মানুষদের জন্য নিরাপদ আশ্রয় ও সম্মানজনক জীবন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পপতি জনাব খতিব আঃ জাহিদ মুকুল। তাঁর বদান্যতা ও মানবিক সহযোগিতায় বহু প্রবীণ বৃদ্ধ ও বৃদ্ধা খুঁজে পেয়েছেন একটি আপন ঠিকানা।জীবনের শেষ প্রান্তে এসে যখন অনেক প্রবীণ মানুষ পরিবার ও সমাজের অবহেলার শিকার হন, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক কাজ। এই প্রবীণদের আশ্রয়, যত্ন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার প্রয়াসে খতিব আঃ জাহিদ মুকুলের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, শুধু আর্থিক সহায়তা নয়, প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ থেকেই এই মানবিক কার্যক্রমের প্রতি তাঁর বিশেষ আগ্রহ। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাঁর অন্যতম লক্ষ্য।মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলেন, প্রবীণরা আমাদের অতীতের স্মৃতি ও অভিজ্ঞতার ভাণ্ডার—তাঁদের প্রতি সম্মান ও যত্ন নেওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।মানবিক শিল্পপতি খতিব আঃ জাহিদ মুকুলের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর বদান্যতায় গাজীপুরের অসহায় প্রবীণদের জীবনে নতুন আশার আলো জ্বলুক—এটাই সবার প্রত্যাশা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব