প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
“রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন।”
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চন্দনাইশ-১৪ এর কাঞ্চননগর গ্রামের রওশনহাট থেকে আমির মার্কেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘ প্রায় ২–৩ বছর ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে।এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। রাস্তার দুরবস্থার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনীত ও আকুল আবেদন—জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাস্তাটির কাজ অতি শীঘ্রই শুরু করে দ্রুত সংস্কার সম্পন্ন করা হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব