প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
মামলা তুলে নিতে মা-ছেলেকে মারধরের হুমকি,
আলী আহমদ , সংবাদদাতা ||
শিশু ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, ১নং ফতেপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক কওছর আহমদ, রাজনগরে নিরাপত্তাহীনতায় মা-ছেলে। মৌলভীবাজারের রাজনগরে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার ছেলেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী সীমা রাণী দাস (৩৫)।অভিযোগে বিবাদী হিসেবে রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার কওছর মিয়ার (৫০)ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নাম উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে বাদীর ছেলে অন্তর দাসকে কওছর মিয়ার ফিশারিতে কর্মরত হুমায়ূন মিয়া ধর্ষণ করেছেন এমন অভিযোগে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় হুমায়ূন মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বাদী সীমা রাণী দাস অভিযোগ করেন, হুমায়ূন মিয়া কারাগারে যাওয়ার পর থেকেই কওছর মিয়া তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তার।অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে তিনি তার ছেলে অন্তর দাসকে নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে কওছর মিয়ার ফিশারির পাশে পৌঁছালে কওছর মিয়া তাদের সঙ্গে গালাগাল ও অশোভন আচরণ করেন। একই সঙ্গে হুমায়ূন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার ছেলে অন্তর দাসকে মারধর, গুরুতর জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।বাদী আরও অভিযোগ করেন, বিবাদীর এমন আচরণে তিনি ও তার ছেলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের অবগত করে অবশেষে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগের শেষাংশে বাদী সীমা রাণী দাস বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার ছেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কওছর মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব