প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ইসরাত কমিউনিটি সেন্টার এলাকায় স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে লীনা পারভীন নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন,দীর্ঘদিন ধরে হলদিয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।এলাকার উন্নয়ন,মানুষের সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।জনগণ তাঁকে নির্বাচিত করার সুযোগ দিলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার কথা জানান তিনি।পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।লীনা পারভীন বলেন,এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি।হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক,সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো: স্বপন শিকদার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো:বাদল বেপারী।এ সময় আরও বক্তব্য দেন গোলাম সারোয়ার কাইউম।বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো:আনোয়ার।উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিব বেপারী।এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইউসুফ শেখ বক্তব্য রাখেন।হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েনও এ সময় বক্তব্য দেন।ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল চৌকিদার উপস্থিত ছিলেন।এ ছাড়া ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক মো:রাসেল ও ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো:কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।তারা এলাকার রাস্তা-ঘাট,শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছে তুলে ধরেন।এ সময় লীনা পারভীন স্থানীয়দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থী লীনা পারভীন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব