প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের পাশে সাংসদ জসীম উদ্দীন আহমেদ
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে তিনি মোট ৩০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।সম্প্রতি বন্যার ভয়াবহতায় চট্টগ্রাম-১৪ আসনের বিভিন্ন এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়।স্থানীয়রা জানান, দুর্যোগের কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সাংসদ জসীম উদ্দীন আহমেদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার এই মানবিক সহায়তা বন্যাকবলিত মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।সাংসদ জসীম উদ্দীন আহমেদ বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর দুর্ভোগ কমাতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এদিকে, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ৩০ লাখ টাকা অনুদান দেওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাংসদ জসীম উদ্দীন আহমেদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব