প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনে থানা কমিটি
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনউদ্বোধনে থানা কমিটি মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ঢাকাইল ভরসাপাড়া এলাকায় রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু।এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী ননী গোপাল রায়, ৯ নম্বর ভিয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রামীণ অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. খাইরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিশ্বনাথ রায়, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা মন্দির নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মন্দির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব