প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধন
আমির হামজা , সংবাদদাতা ||
খাগড়াছড়ির পানছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) টুর্নামেন্টের এক জমজমাট ও আকর্ষণীয় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।আড়ম্বরপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী, এবং সিনিয়র সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জনাব জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফসার, এবং পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব সৈয়দ ইদ্রিস আলী।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব দিলারুল আলম।প্রধান অতিথির বক্তব্যে জনাব বেলাল হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট পানছড়ির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। পরে অতিথিবৃন্দ মাঠে ফুটবল গড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে দল দুটির টানটান উত্তেজনাকর খেলা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব