প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমবায় সমিতির সংবর্ধনা
আমির হামজা , সংবাদদাতা ||
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য ও পানছড়ির কৃতি সন্তান জনাব রুমেল মারমা-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সভাপতি জনাব মো: ইব্রাহিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি জনাব চন্দু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি জনাব নুরুল কায়েস শিমুল, এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম।এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মো: শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মো: মান্নান হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জনাব মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, সিনিয়র সাংবাদিক রাশেদুজ্জামান অলি ও সাংবাদিক আনোয়ার হোসেন।সংবর্ধনা অনুষ্ঠানে ফলদ ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে জেলা পরিষদের নতুন সদস্য জনাব রুমেল মারমাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা পানছড়ির সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নতুন জেলা পরিষদ সদস্যের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব