প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিশু অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মুন্সীগঞ্জে যুবক গ্রেফতার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগে খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লঞ্চঘাট এলাকায় ঘোরাফেরা করা ১১ বছর বয়সী ওই শিশুকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে টঙ্গীবাড়ী থানাধীন বালিগাঁও এলাকায় নিয়ে যায় অভিযুক্ত খোরশেদ আলম। সেখানে শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে শিশুটিকে একটি রিকশায় তুলে মুন্সীগঞ্জে পাঠানোর চেষ্টা করা হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মুন্সীগঞ্জ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত খোরশেদ আলম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার বালিগাঁও এলাকার নুর হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব