প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
জনসেবা ও উন্নয়নের বার্তা নিয়ে কুমারভোগে চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কুমারভোগ ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো:রাজিব।নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন,মাদক নিয়ন্ত্রণ,জলাবদ্ধতা নিরসন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।মো:রাজিব বলেন, কুমারভোগ ইউনিয়নকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কেনাবেচার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার ব্যবস্থা করবেন।তিনি বলেন, ইউনিয়নের যেসব সড়কে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সেসব স্থানে সৌরবিদ্যুতের বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে খেলার মাঠের উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ,সুবিধা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ও গর্ভকালীন ভাতা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করার কথা জানান এই চেয়ারম্যান প্রার্থী। পাশাপাশি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন,রাস্তাঘাটের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাজিব বলেন,নির্বাচিত হলে কুমারভোগ ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা হবে।মো:রাজিব বলেন,আমি নির্বাচিত হলে কুমারভোগ ইউনিয়নকে একটি সুন্দর,মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।এ জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।স্থানীয়দের মতে,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।উন্নয়ন,মাদক নিয়ন্ত্রণ,কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়গুলো ভোটারদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব