প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীর এরশাদ নগরে যুব- ঐক্যের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মিজানুর রহমান মিজান, ✅ গণমাধ্যম কর্মী ||
'মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম"—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব-ঐক্য, ৪৯ নম্বর ওয়ার্ড (টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতেই মূলত এই আয়োজন করা হয়।এদিন বিকেলে এরশাদ নগরের জাগরণী স্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শাকিল পারভেজ।বক্তারা বলেন, "মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই এককভাবে নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।" তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত সুন্দর এরশাদ নগর গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব