প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারেফ হোসেনকে হাবিবপুর আইপিএম ক্লাবের ফুলেল শুভেচ্ছা
আবদুল আউয়াল ||
কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারেফ হোসেনকে হাবিবপুর আইপিএম ক্লাবের ফুলেল শুভেচ্ছাকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
আবদুল আউয়াল
০৩-০৯-২০২৬ইংনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারেফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে 'হাবিবপুর আইপিএম ক্লাব'।উপজেলা কৃষি অফিসে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে হাবিবপুর আইপিএম ক্লাবের সভাপতি নুরুল আফছার পলাশ, আবদুল আউয়াল সহনবাগত কৃষি কর্মকর্তার হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং তাকে নতুন কর্মস্থলে স্বাগত জানান। এ সময় ক্লাবের সদস্যরা উপজেলার কৃষি খাতের সার্বিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তি বিস্তার এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবাগত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারেফ হোসেন হাবিবপুর আইপিএম ক্লাবের ক্লাব সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "পরিবেশবান্ধব ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার (IPM) মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে আইপিএম ক্লাবের ভূমিকা প্রশংসনীয়। কোম্পানীগঞ্জের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে থাকবে।"
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে হাবিবপুর আইপিএম ক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব