প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাংনীতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
কায়েস মাহমুদ ||
নিজস্ব প্রতিবেদক, গাংনী (মেহেরপুর):মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাংনী উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৩ ঘটিকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবলু।গাংনী উপজেলা কৃষক দলের আহবায়ক জনাব মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোহাঃ ইয়াছিন উদ্দিন, মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব মিজানুর রহমান এবং গাংনী উপজেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুর রউফ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব