প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে মহাদানীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কাদো খেলা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে মহাদানীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কাদো খেলা অনুষ্ঠিতমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আলিপুকুর ইউনিয়নের মহাদানী ঝাড়ুয়াপাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী কাদো খেলা অনুষ্ঠিত হয়েছে।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ কাদো খেলায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কাদো খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব