প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি//
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে মুক্তা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাকে হারিয়ে নিহত মুক্তার দুই শিশু সন্তানের কান্নায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরশি গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেঝ মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলাকাঠী গ্রামের আলতাফ সিকদারের ছেলে সোহেল সিকদারের সঙ্গে প্রায় ৬-৭ বছর আগে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)। পেশাগত কারণে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন।সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে সোহেল তার স্ত্রী মুক্তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের কাছে পাঠিয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। তারেক তার বোনকে নির্যাতন না করার জন্য অনুরোধ করেন বলে জানান।পরে বুধবার সকালে সোহেল খিলক্ষেত থানায় গিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান। তবে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এরপর তাকে আটক করা হয়।নিহতের ভাই তারেক হাওলাদারের দাবি, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সোহেল। তিনি জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মুক্তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তারেক আরও দাবি করেন, তার বোনকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও তার বোনের হত্যার বিচার দাবি করেন।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব