প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে না গিয়ে ঝাউ বাগানে ১৭ শিক্ষার্থী,
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৭ জন শিক্ষার্থীকে চন্দনাইশ ঝাউ বাগানে অবস্থান করতে দেখা যায়।প্রকৃতির সান্নিধ্যে একসঙ্গে বসে থাকা এসব শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হয় এবং তাদের মধ্যে কয়েকজনকে বাংলা ও ইংরেজিতে নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে লিখতে দেওয়া হয়। ইংরেজিতে “Aim in Life” লিখতেও বলা হয়।কেউ সুন্দরভাবে নিজের জীবনের লক্ষ্য লিখতে সক্ষম হয়েছে, আবার কারো হাতের কলমে তেমন গতি দেখা যায়নি। কয়েকজন শিক্ষার্থীকে বই দেখে পড়তেও দেওয়া হয়।পরবর্তীতে তাদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে এবং জীবনের লক্ষ্য ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সামান্য দিকনির্দেশনা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।একটু সচেতনতা, সঠিক দিকনির্দেশনা এবং ভালো সঙ্গই একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ সুন্দর করতে পারে। অন্যদিকে অসৎ সঙ্গ ও বিদ্যালয় ফাঁকি দেওয়ার প্রবণতা শিক্ষাজীবনের চলার পথে সৃষ্টি করতে পারে নানা ধরনের বিঘ্ন।শিক্ষার্থীদের প্রতি আহ্বান—সময়কে মূল্য দিন, নিয়মিত বিদ্যালয়ে যান এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিজেকে সঠিক পথে পরিচালিত করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব