প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিনথিয়া ২৩ সিজার অপারেশন করাতে গিয়ে অপচিকিৎসার শিকার হয়ে এখন
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
সিনথিয়া (২৩) সিজার অপারেশন করাতে গিয়ে অপচিকিৎসার শিকার হয়ে এখন মৃ/(।মোঃ সাইদুল ইসলাম) প্রতিবেদনও কা। মোঃ সাইদুল ইসলাম কাইম রিপোর্ট কারা জনতার অনলাইন প্রেসক্লাব সাইদুল ইসলাম ্যত্যু শয্যায়। তার ইচ্ছা, তার প্রতি হাসপাতাল যে অন্যায় করেছে তার অভিযোগ তিনি আমাকে দিতে চান। আমার কাছে আসার মতো অবস্থা তার নাই তাই আমি নিজেই গিয়েছিলাম তাকে দেখতে, তার কথা শুনতে। নারায়ণগঞ্জের মদনপুরের মা হাসপাতালস অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গত ১০-৮-২০২৬ সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে গুরুতর জটিলতার শিকার হয়েছেন ২৩ বছর বয়সী প্রসূতি সিনথিয়া রহমান সন্ধ্যা ও তার স্বামী মোঃ মাসুম।পরিবারের অভিযোগ, ডা. শায়মা আক্তারের চিকিৎসা ও তত্ত্বাবধানে সিজারের পর সন্ধ্যাকে পর্যাপ্ত সময় অবজারভেশনে না রেখে বেডে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর থেকেই তার পেটে তীব্র ব্যথা ছিল। বিষয়টি চিকিৎসকদের জানালে সিজারের পর ব্যথা হওয়া স্বাভাবিক বলে জানানো হয়। পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার বিষয়টিও জানানো হলেও পরিবারের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। প্রায় তিন দিন পর তাকে রিলিজ দেওয়া হয়।পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৪-৮-২০২৬ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও পুনরায় অস্ত্রোপচারের সময় অন্ত্রে গুরুতর ক্ষত/কাটাছেঁড়া এবং পেটের ভেতরে খাবার ও মলজাতীয় পদার্থ ছড়িয়ে পড়ার মতো গুরুতর পরিস্থিতি পাওয়া যায় বলে জানা গেছে।বর্তমানে সিনথিয়া রহমান সন্ধ্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।একজন ২৩ বছর বয়সী তরুণী মা সন্তান জন্ম দিতে হাসপাতালে গিয়ে কয়েকদিনের মধ্যেই এমন সংকটাপন্ন অবস্থায় পড়েছেন—ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।দেশের আনাচে কানাচে অসংখ্য হাসপাতালে এভাবেই ঝড়ে যাচ্ছে অনেক প্রান। মগের মুল্লুক দেখার কেউ নাই। বিস্তারিত রিপোর্ট আসছে saidulidlam
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব