প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল - BNRP দক্ষিণ কেরানীগঞ্জে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনু
নুরুজ্জামান সাকিব , ✅ গণমাধ্যম কর্মী ||
নুরুজ্জামান সাকিব এস্টাফ রিপোর্ট তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল - BNRP এর ঢাকা জেলা, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা জেলা স্থায়ী কার্যনির্বাহী পরিষদ।দলের আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা এবং আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় জনগণের পাশে থেকে কাজ করাই এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য। নেতৃত্বে এসেছেন ত্যাগী, পরীক্ষিত ও দক্ষ সংগঠকরা।নবগঠিত কমিটির প্রধান নেতৃত্বকমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কালু।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান।সিনিয়র সহ-সভাপতি হিসেবে থাকছেন গোলাম মোস্তফা হাওলাদার এবংসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রানা শেখ।এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক সহ বিভিন্ন বিষয়ক ৭১ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।BNRP ঢাকা জেলার শীর্ষ নেতৃবৃন্দ বলছেন, দক্ষিণ কেরানীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা। নতুন এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকায় দলের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। জনগণের অধিকার আদায় এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। দলের সকল স্তরের নেতাকর্মীকে নতুন কমিটির সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব