প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে দেশবাসীকে সাংবাদিক মোঃ রিয়াজের শুভেচ্ছা
এমডি রিয়াদ ||
নিজস্ব প্রতিবেদক:শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং পড়ালেখায় আরও মনোযোগী করার লক্ষ্যে দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এ সময় বক্তব্য দেন মাওলানা শাখায়াত হোসাইন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়; বাড়িতেও অভিভাবকদের নিয়মিত খোঁজখবর ও সহযোগিতা প্রয়োজন।সমাবেশের শেষপর্বে সভাপতির বক্তব্যে মাওলানা মোস্তফা কামাল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব