প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জেলা ছাত্রদল।
আলী আহমদ , সংবাদদাতা ||
এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জেলা ছাত্রদল।এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক **আকিদুর রহমান সোহান**।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক **ইমামুল হক রিপন** এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও রাজনগর টিম লিডার **মাহবুব আল জামাল**।এ সময় বক্তারা এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব