প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর ইমনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর ইমনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগমোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার । সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলী আসগর ইমনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণ থেকে জানা যায়, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে গাড়িচাপা দেওয়ার চেষ্টা চালায়। এতে তিনি মারাত্মক ভাবে ভেঙ্গে পড়েন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই সাংবাদিকের ওপর এমন হামলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন কিংবা ব্যক্তিগত বিরোধ—যে কারণেই এই হামলা হোক না কেন, তা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ/মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব