প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
তাড়াইলে ৪ দিন ধরে স্কুলছাত্র তামিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মো. তামিন (ষষ্ঠ শ্রেণি) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।নিখোঁজ তামিন তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. জহিরুল ইসলাম। তামিন উপজেলার সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যার পর লেখাপড়ার জন্য শাসন করায় তামিন সাচাইল গ্রামের ভূঁইয়া পাড়ায় অবস্থিত ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।তামিনের পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।নিখোঁজ তামিনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।কোনো হৃদয়বান ব্যক্তি মো. তামিনের সন্ধান পেলে ০১৮৪৫২০৩৩২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব