Logo
প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মৎস্য অফিসে তালা! সেবা নিতে এসে জেলেদের প্রশ্ন—আমরা যাব কোথায়? মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসে গিয়ে গেটে তালা পেলেন জেলেরা মেহেন্দিগঞ্জ বরিশাল: নদীমাতৃক উপজেলা মেহেন্দিগঞ্জ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার জেলে। কিন্তু সেই জেলেদের সরকারি সেবা পাওয়ার কথা যে মৎস্য অফিস থেকে, সেখানেই যদি ঝুলে থাকে তালা—তাহলে সেবা পাবেন কীভাবে? মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এমনই চিত্র দেখা গেছে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসে। আদর্শ নগর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন থেকে সেবা নিতে আসা জেলেরা অফিসে গিয়ে দেখতে পান, অফিসের প্রধান গেটে ঝুলছে বড় তালা। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকেও দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা। জেলেদের দাবি, তারা দূর-দূরান্ত থেকে কষ্ট করে মৎস্য অফিসে এসেছেন। কেউ কেউ দুই দিন ধরে অফিসে এসে সেবা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অফিসে এসে তালা দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। আদর্শ নগর ইউনিয়নের এক জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন— 🗣️ “আমরা দূর-দূরান্ত থেকে কষ্ট করে দুই দিন ধরে এসেছি। এসে দেখি অফিসে কেউ নেই, গেটে বড় তালা। তাহলে আমরা অফিসে এসে কীভাবে সেবা পাব?” স্থানীয়দের দাবি, মেহেন্দিগঞ্জে প্রায় ২৯ হাজার জেলে বিভিন্ন সময় সরকারি সেবা ও সুযোগ-সুবিধার জন্য মৎস্য অফিসের ওপর নির্ভরশীল। তাই অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সেবা নিশ্চিত করা জরুরি।

Tech taranga newsportal system