প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি কর্তৃক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৪০ বোতল বিদেশী মদ, ১,১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৬৮,৬৫০/- (এক লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঞ্চাশ) টাকা। ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব