প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সন্ন্যাসীর বেশে শীর্ষ ছিনতাইকারী মাছচোরা রাজিব, এসএমপির চৌকস যৌথ টিমের জালে আটক।
আল মামুন খান , ✅ গণমাধ্যম কর্মী ||
সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, এসএমপির যৌথ অভিযানে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার:ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা কোতোয়ালী মডেল থানার পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি এবং ৫টিরও বেশি মামলার এজাহারনামীয় শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’কে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি (DB CRT) স্পেশাল টিমের ইনচার্জ এসআই(নিঃ) মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধূর্ত এই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ টিম। ধৃত আসামি রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২৪(৮)২৬ (পুলিশ এসল্ট) এর এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের মামলা, ২টি দস্যুতা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনসহ ৫টিরও অধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। আইনের চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করতো। আজ গ্রেফতারের পূর্ব মুহূর্তেও সে নিজেকে আড়াল করতে এক 'সন্ন্যাসী'র ছদ্মবেশ ধারণ করেছিল। কিন্তু এসএমপি'র চৌকস টিমের চোখ এড়াতে পারেনি সে।সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এসএমপি'র এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব