প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
উলিপুর জাহাজের আলগা গ্রামে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধন
মোঃ মাজহারুল ইসলাম নাজমুল , সংবাদদাতা ||
(উলিপুর) জাহাজের আলগা গ্রামে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধনউলিপুর প্রতিনিধিমোঃ মাজহারুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে ‘জাহাজের আলগা নিরাপদ প্রসব কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।স্থানীয় জনগণের বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ কেন্দ্রটি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন গ্রামের ব্যক্তিবর্গ মজিবর যোদ্ধার সাবেক মেম্বার রফিকুল ইসলাম মন্ডল আরো অন্যান্য ব্যক্তিবর্গ।নতুন এ কেন্দ্র চালুর ফলে জাহাজের আলগা ও আশপাশের এলাকার গর্ভবতী নারীরা নিরাপদ প্রসবসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব