প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
মোহাম্মদ মিজানুর রহমান , সংবাদদাতা ||
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চর ফেনুয়া শ্রীপুর লঞ্চঘাট সংলগ্ন জনৈক তারিকুল ইসলাম এর দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর হতে আসামী ১। আরিফুর রহমান সিকদার (৩০), পিতা-মৃত হারুন অর রশিদ সিকদার, সাং-শ্রীপুর, ২। সাফায়েত হোসেন (২৮), পিতা-মৃত কাজী নাজিম উদ্দিন, সাং-ইলিশা ৩। আসিবুর রহমান (২২), পিতা-মোখলেছুর রহমান মৃধা, সাং-চর ফেনুয়া, তাদেরকে ৯০ গ্রাম গাঁজাসহ রাতে গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব