প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা সহ তিনজন গ্রেফতার
মোহাম্মদ মিজানুর রহমান , সংবাদদাতা ||
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার।বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন,১. মোঃ রাসেল বেপারী (৪৬), পিতা বাচ্চু বেপারী,২. মোঃ রাকিব হাওলাদার (৩২), পিতা মোঃ সিদ্দিক হাওলাদার,৩. শাখাওয়াত হাওলাদার (৩৩), পিতা মোঃ মোশারফ হোসেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব