প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল খালেক চৌধুরীর মৃত্যুতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাডঃ আব্দুল খালেক চৌধুরীর মৃত্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান ফাতেমী। শোকসভায় সমিতির অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।শোকসভা শেষে মরহুম এ্যাডঃ আব্দুল খালেক চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মােঃ তোজাম্মেল হক বকুল। উল্লেখ্য, বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টায় এ্যাডঃ আব্দুল খালেক চৌধুরী (৭৪)নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব