প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
আমির হামজা , সংবাদদাতা ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে এবং শেফালী ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়।অভিযানকালে জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। অন্যদিকে, শেফালী ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।স্থানীয়রা জানায়, গতকয়েকদিন পুর্বে হাসপাতাল গেট এলাকার জনপ্রিয় ফার্মেসি হতে জরুরী বিভাগের জন্য ওষুধ নেওয়ার জন্য আসলে মেয়াদোত্তীর্ণ নজরে আসে। তখন স্থানীয় সাংবাদিক বিষয়টি ফেসবুকে শেয়ার করলে তার উপর মিথ্যা চাঁদাবজির অভিযোগ আনা হয়।পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, জনপ্রিয় ফার্মেসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগে থেকেই ছিল এবং প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছে।পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া গেছে। এছাড়া শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান ও পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব