প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মানবিক সাহায্যের জন্য আবেদন
মোঃ আঃ রাজ্জাক সরদার, সংবাদদাতা ||
আলহামদুলিল্লাহ.... ঐতিহ্যবাহী বিলদহর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসায় কমিটি এবং শিক্ষকদের একান্ত প্রচেষ্টায় বর্তমানে পূর্বের যেকোনো সময়ের চাইতে অধিক ছাত্র এবং ভালো পরিবেশ নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান উত্তরোত্তর আরো ভালো অবস্থানে যাবে এটা আমরা সবাই বিশ্বাস করি। বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা বেড়ে আবাসিক ৪২ জন এবং অনাবাসিক ১২ জন ভর্তি রয়েছে। আবাসিক ৪২ জন ছাত্র এবং শিক্ষকদের লিল্লাহ বোডিং এবং বেতন ভাতা বাবদ আপনাদের সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে চলে আসছে। মাদ্রাসায় পূর্বের তুলনায় বর্তমানে শিক্ষার অবস্থান পূর্বের যেকোনো সময়ের চাইতে ভালো। ইনশাআল্লাহ হিফয খানার পাশাপাশি আগামীতে নুরানী কিন্ডার গার্টেন চালু করার সিদ্ধান্ত হয়েছে , যেখানে আমার আপনার সন্তান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে আগামীতে বেড়ে উঠবে। তাই সঠিক পরিবেশ এবং উক্ত প্রতিষ্ঠান পরিচালনায় আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আপনারা যে কোন মুহূর্তে উক্ত মাদ্রাসায় আপনাদের দান ছদকা প্রদান করতে পারেন। যারা দান ছদকা প্রদান করে নাম প্রকাশ করতে চান না তারা উক্ত প্রতিষ্ঠানের মুহতামিম জনাব মোঃ মনিরুল ইসলাম হুজুরের সঙ্গে কিংবা কমিটিতে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাহায্য সহযোগিতাই চলতে পারে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানটি। অথবা আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের দান সদকা আমার মাধ্যমে মাদ্রাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ।যেকোনো প্রয়োজনে: প্রধান মুহতামিম জনাব মোঃ মনিরুল ইসলাম হুজুর। মোবাইল নাম্বার:01750-638887 bkash
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব