প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
চৌগাছায় বিএনপি নেতার মায়ের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় বিএনপি নেতার মায়ের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যশোরের চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের মা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-স্বজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার মনমথপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন। এতে পুরো জানাজাস্থল জনসমাগমে পরিণত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম চঞ্চল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমার জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী ছুটে আসেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে জানাজাস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মায়ের মৃত্যুতে শোকাহত ছেলে আব্দুর রহিম ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে উপস্থিত অনেকেই তাঁদের পাশে দাঁড়ান।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং তাঁর কবরকে নূরে ভরে দেওয়ার প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
আমিন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব