প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকতা হোক সত্য ও নিরপেক্ষতার প্রতিচ্ছবি
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
সাংবাদিকতা হোক সত্য ও নিরপেক্ষতার প্রতিচ্ছবিতথ্যভিত্তিক সংবাদ প্রকাশই সাংবাদিকের প্রধান দায়িত্ব: মোহাম্মদ হানিফসাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। তাই সাংবাদিকতা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা পক্ষের দালালি বা একতরফা প্রচারের মাধ্যম নয়—সাংবাদিকতা হতে হবে সত্য, ন্যায় ও নিরপেক্ষতার প্রতিচ্ছবি।এমন মন্তব্য করেছেন উজ্জল বাংলাদেশ টিভির সহকারী নির্বাহী সম্পাদক, দৈনিক জাতীয় বার্তার ফেনী জেলা সংবাদদাতা ও জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ।তিনি বলেন, একজন সাংবাদিকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো সত্য ঘটনা অনুসন্ধান করা এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে জনগণের সামনে তা তুলে ধরা। কোনো ঘটনা সম্পর্কে এক পক্ষের বক্তব্য শুনেই সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার মৌলিক নীতির অংশ।মোহাম্মদ হানিফ বলেন, “সাংবাদিকতা কোনো পক্ষের দালালি কিংবা একতরফা প্রচারের মাধ্যম নয়। সাংবাদিকের কলম হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে। একজন সাংবাদিক কারও পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার আগে তথ্য ও প্রমাণকে গুরুত্ব দেবেন। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই সাংবাদিকের প্রধান দায়িত্ব।”তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের কারণে নানা ধরনের গুজব, অপতথ্য ও যাচাইহীন খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে বলেই সেটিকে সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়। বরং তথ্যের উৎস যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর সংবাদ প্রকাশ করতে হবে।তার মতে, একটি ভুল সংবাদ একজন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা পুরো সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সতর্ক ও পেশাদার হতে হবে।তিনি বলেন, সংবাদে ব্যক্তিগত আবেগ, রাজনৈতিক পক্ষপাত, ব্যক্তিগত স্বার্থ কিংবা কারও প্রভাব যেন কোনোভাবেই প্রাধান্য না পায়। সাংবাদিককে সবসময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও সম্মানহানি হয় কি না, কোনো তথ্য বিভ্রান্তিকর কি না এবং সংবাদটি জনস্বার্থে কতটা গুরুত্বপূর্ণ—এসব বিষয়ও বিবেচনায় রাখা প্রয়োজন।সম্পাদক ও প্রকাশক বলেন, গণমাধ্যমের সাংবাদিকরা দেশের সকল বিষয় নিয়ে তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহ ও প্রকাশ করবেন। সাংবাদিকতা কোনো পক্ষের দালালি বা একতরফা প্রচারের মাধ্যম নয়। সত্য তুলে ধরা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ করে না; বরং সমাজকে সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে। এ কারণে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।সাংবাদিকতার নীতিমালা মেনে সত্য, নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একটি দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব