প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরালেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত দুই পুলিশ সদস্য পদোন্নতি পাওয়ায় তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মোঃ সেলিম মিয়া এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং মোঃ শামীম কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কামরান হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব সুমন চন্দ্র ক্ষত্রিয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা ভবিষ্যতে আরও দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব