প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা ও ফেয়ারডিলসহ গ্রেফতার ১
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেয়ারডিলসহ মোঃ শরীফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুন্সীগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও পূর্বপাড়ায় অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও পূর্বপাড়ার জনৈক আব্দুর রহিম মাদবরের বসতঘরের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোঃ শরীফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।গ্রেফতার শরীফ হোসেন নয়াগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রহিম।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব