প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ৯ দফা দাবিতে ব্যাটারীচালিত যানবাহন চালকদের বিক্ষোভ ও মিছিল
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
গাইবান্ধায় ৯ দফা দাবিতে ব্যাটারিচালিত যানবাহন চালকদের বিক্ষোভ ও মিছিললাইসেন্স নবায়ন, নীতিমালা প্রণয়ন, সামাজিক সুরক্ষা এবং চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্যাটারিচালিত যানবাহন চালকেরা। 'ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা' শাখার উদ্যোগে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কর্মসূচি পালিত হয়।সমাবেশে উপস্থিত বক্তারা চালকদের ওপর হয়রানি বন্ধ করা, নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন, যানবাহন চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা এবং রিকশা-ইজিবাইক চালকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।প্রধান দাবিসমূহ:১। ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা এবং নবায়ন নীতিমালা প্রণয়ন করা।২। সড়কে নিরাপত্তা প্রদান এবং চালকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।৩। চাঁদাবাজি, দখলদারিত্ব, স্ট্যান্ডে টেন্ডারের অনিয়ম বন্ধ করা এবং চালকদের কর্মসংস্থান নিশ্চিত করা।৪। জ্বালানি সাশ্রয়ী যানবাহনের লাইসেন্স প্রদান, নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন এবং ন্যায্য ভাড়া ও ফি নির্ধারণ করা।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা অবিলম্বে তাদের ৯ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব