প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন সাংবাদিক যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন আর কিছুই বলার
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
একজন সাংবাদিক যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন আর কিছুই বলার থাকেনা। তবে এতটুকু বলতেই হয় গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে রাষ্ট্রীয় কোনো নীতিমালা না থাকায় যে কাউকে যখন তখন বাদ দেওয়া যায়। ফলে মানসিক যন্ত্রণায় ছটফট করে এভাবেই একজন সাংবাদিক আত্মহত্যা করতে বাধ্য হন। আর যেনো কোনো সাংবাদিক এভাবে মানসিক যন্ত্রণার শিকার না হন তা নিয়ে একটু ভাবনার সময় কি আপনার কাছে হবে? তাহলে ভাবুন আপনার-আমার অরক্ষিত এই গণমাধ্যম অঙ্গনকে কিভাবে সুরক্ষিত করে তোলা যায়, কিভাবে বৈষম্য মুক্ত করে গড়ে তোলা যায় আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকতা অঙ্গনকে।আত্মহত্যার শিকার পুলক চ্যাটার্জি ছিলেন দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। সুইসাইড নোটে তার আত্মহত্যার কারণ ফুটে উঠেছে। তারপরও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কী কারণে সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু হলো। সমাজে গলা উঁচিয়ে তারা কথা বলে! যেদল ক্ষমতায় থাকে সেদলের লেজুড়বৃত্তি করে বিত্ত বৈভবের মালিক হন, গণমাধ্যমের মালিক হন। অথচ আর্থিক টানাপোড়নে পড়তে হয় গণমাধ্যম কর্মিদের। আর কত মৃত্যু হলে টনক নড়বে গণমাধ্যম কর্মিদের ???? আর কত দালালি করবেন গণমাধ্যম সংগঠনের নেতারা !!!
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব