প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: চোরাচালানী মালামাল জব্দ
মোঃ মাজহারুল ইসলাম নাজমুল , সংবাদদাতা ||
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: চোরাচালানী মালামাল জব্দ গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ২০ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস, মদ, গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসিঅধিনায়ক জানান সীমান্তে মাদক, চোরাচালান ও সকল ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাকারবারিদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই ধরাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব