প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন ইসবপুর উনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন মোঃ শফিকুল ইসলাম লিটন ।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
আসন্ন ইসবপুর উনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন মোঃ শফিকুল ইসলাম লিটন ।৪ নং ইসবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় আলোচনায় দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থাভাজন জননেতা মোঃ শফিকুল ইসলাম লিটন রাজনীতির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানান তিনি।তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন মোঃ শফিকুল ইসলাম লিটন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তিনি।৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন পেলে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মোঃ শফিকুল ইসলাম লিটন, ৪ নং ইসবপুর ইউনিয়ন একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে ইউনিয়ন উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”তিনি আরও বলেন, “তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে চাই। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে ৪ নং ইসবপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান অঙ্গীকার।”এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদ বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব