প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
রেড ক্রিসেন্ট রংপুর ইউনিটের উদ্যোগে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত
যিশাই মুরমু হীরা , সংবাদদাতা ||
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয়তা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহ প্রদান এবং মানবিক ও সামাজিক সেবামূলক কাজে তাদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে এক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ কমিউনিটি সেন্টার রংপুরে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম যুব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে আরও সংগঠিত ও কার্যকরভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সঙ্গে মানবিক সেবায় আত্মনিয়োগ করার জন্য উৎসাহিত করেন।উক্ত কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বিভিন্ন কর্মকর্তা, সদস্য এবং বিপুল সংখ্যক সক্রিয় যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সকলে মিলে ভবিষ্যতে সামাজিক ও মানবিক সেবামূলক কাজকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব