প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় কোণপাড়া বাঁধের ওপর গাঁজা দখলে রাখা ও সেবন করা অবস্থায় তিন যুবককে আটক করা হয়।আটকরা হলেন—দিনাজপুর কোতোয়ালি থানার জপেয়া মোল্লাপাড়া এলাকার শ্যামবাবুর ছেলে প্রদীপ বাবু (২০), মো. লিয়াকত আলীর ছেলে মো. নাহিদ হাসান (২০) এবং মো. আবু সাঈদের ছেলে আব্দুল হান্নান (২১)।পুলিশ তাদের আটকের পর বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তিনজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, মাটির তৈরি গাঁজা সেবনের কলকি এবং একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব