প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: মুকুলের ৬ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: মুকুলের ৬ মাসের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য রাখার ও সেবনের অভিযোগে মোঃ মুকুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেন ও এএসআই (নিঃ) মোঃ বকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ পলাশবাড়ী মিস্ত্রিপাড়া এলাকার একটি বসতবাড়িতে মাদকদ্রব্য রাখার ও সেবনের অভিযোগে মুকুল হোসেনকে আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মুকুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে পুলিশের হাতে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ পিস কাগজের তৈরি পাইপ ও ১টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন দক্ষিণ পলাশবাড়ী মিস্ত্রিপাড়া এলাকার মোঃ আব্দুল মতিনের ছেলে।অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব