প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
মুরাদপুরে নারীকে যৌন হয়রানির অভিযোগ, ছবি তুলে পালিয়ে গেলেন অভিযুক্ত ব্যক্তি
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আজ আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটের দিকে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এক তরুণী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।অভিযোগকারী তরুণীর ভাষ্য অনুযায়ী, ছবিতে থাকা ব্যক্তি তাকে প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। বিষয়টি দুর্ঘটনাবশত হয়েছে মনে করে তিনি তখন কোনো প্রতিবাদ করেননি। কিন্তু কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবারও একই ধরনের অশালীন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।পরিস্থিতি ও নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তরুণী তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারেননি। পরে তিনি মোবাইল ফোনে ওই ব্যক্তির ছবি ধারণের চেষ্টা করলে লোকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। একজন নারী বা তরুণী যেন রাস্তায় দাঁড়িয়ে কিংবা গণপরিবহনের জন্য অপেক্ষা করার সময়ও নিরাপত্তাহীনতায় না ভোগেন—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব