প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফুলগাজীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্সের সভা
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
ফুলগাজীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্সের সভাধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপফেনীর ফুলগাজী উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার ব্যক্তি ও পরিবার পর্যায়ে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি), ফুলগাজী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষিকা, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রতিনিধিসহ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় টাস্কফোর্স কমিটির সদস্যরা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা বিভাগ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিয়মিত প্রচার-প্রচারণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তামাকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।সভায় তামাক নিয়ন্ত্রণ আইন ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাহমুদুর রহমান রিশাদ।সভায় বক্তারা প্রত্যাশা করেন, সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ফুলগাজী উপজেলায় তামাকের ব্যবহার কমিয়ে একটি স্বাস্থ্যকর ও তামাকমুক্ত সমাজ গঠনে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব