প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ স্থানীয় সংসদ সদস্য
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
নীলফামারীতে উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ স্থানীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেস ক্লাব নীলফামারীর শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বড় সুখবর। উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারকাজের জন্য ৪০,০,০ টাকা বরাদ্দ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মহোদয়।বরাদ্দকৃত অর্থের কাগজপত্র উপজেলা আমির মহোদয়সহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসার এই বরাদ্দ সম্ভব হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে মাদ্রাসার ভবন নির্মাণ, পুরাতন ভবন মেরামত ও আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হবে। ফলে শিক্ষার্থীরা আরও মনোরম ও নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় বরাদ্দের জন্য সংসদ সদস্য মহোদয়, উপজেলা আমির ও কর্মপরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "এই বরাদ্দের মাধ্যমে আমাদের মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে, ইনশাআল্লাহ। শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দিত।"উল্লেখ্য, উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সাধারণ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন বরাদ্দের ফলে মাদ্রাসার পড়াশোনার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব