প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
রামপালে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত! লেন বৃদ্ধির দাবি এখন সময়ের দাবি!
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
রামপালে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত! লেন বৃদ্ধির দাবি এখন সময়ের দাবি! আজ রবিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের ভরসাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ভরসাপুর খ্রিস্টান পাড়ার বাসিন্দা জিতু বিশ্বাস (৫২) এবং তার ছেলে চন্দন বিশ্বাস (২৬) গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। খুলনা-মোংলা মহাসড়কের বর্তমান চিত্র ও আমাদের দাবি: পদ্মা সেতু চালুর পর এবং মোংলা পোর্টের গতিশীলতা বাড়ায় এই মহাসড়কে প্রতিনিয়ত ভারী ও দ্রুতগামী যানবাহনের চলাচল বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ সেই তুলনায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখনও অত্যন্ত সরু ও সংকীর্ণ রয়ে গেছে। পর্যাপ্ত লেন ও প্রশস্ততা না থাকায় এই মহাসড়কে ওভারটেকিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার ফলে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তাজা প্রাণ এবং ঘটছে এমন সব মর্মান্তিক দুর্ঘটনা। খুলনা-মোংলা মহাসড়ককে অবিলম্বে ৪-লেন বা ৬-লেনে উন্নীত করা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি! আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের চোখ খুলবে? সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত এই সড়ক প্রশস্ত করার কাজ শুরু করা হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব