প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুরের মাটি ও মানুষের নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত ও অবৈধ ক্যাঙ্গারু কোর্টের বানোয়াট ও মিথ্যা মামলার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মাদারীপুরে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ মাদারীপুর-শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব